৬ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): গত লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার কবলে পড়েন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সেই নিষেধাজ্ঞার আড়াই বছরেরও বেশি সময় পর ভারতে যাওয়ার অনুমতি পেলেন তিনি।
শুক্রবার এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ফেরদৌস জানান, একটা ভুল বোঝাবুঝির কারণে আড়াই বছরের বেশি সময় ভারতে ঢুকতে পারিনি। নিষেধাজ্ঞা শেষে ভারতের ভিসা পেয়ে ভীষণ আনন্দিত। ক্যারিয়ারের শুরু থেকেই দুই দেশে একসাথে কাজ করেছি। সব সময় বলতাম, কলিকাতা আমার সেকেন্ড হোম।
ফেরদৌস আহমেদ আরও জানিয়েছেন, দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছেন তিনি।
১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ফেরদৌস। এই সিনেমার জন্য প্রথমা বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি।
ফেরদৌস আহমেদ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply