অবশেষে মুক্তি পেলেন শাহরুখপুত্র আরিয়ান

৩০ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): মাদক মামলায় মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে অবশেষে মুক্তি মিলেছে শাহরুখপুত্র আরিয়ান খানের। ছেলে কারাগারে যাওয়ার পর থেকে উতলা হয়ে ছিলেন শাহরুখ খান। বন্ধ করে দিয়েছিলেন সব কাজ। দেখাও দেননি কারও সাথে। তবে তার দুঃসহ পরিস্থিতির আপাতত অবসান ঘটেছে।

শনিবার বেলা ১১টার দিকে প্রায় চার সপ্তাহ জেল খেটে বের হন আরিয়ান খান।

গত ২ অক্টোবর এক প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপর হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় কারাগারে।

মাদকের সেই মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর শনিবার ছাড়া পেলেন আরিয়ান।

শনিবার সকাল ১১টার দিকে কারাগার থেকে বেরিয়া আসার সময় শাহরুখ খানের দেহরক্ষীকে তার সাথে দেখা যায়। এসময় কারাগারের বাইরে শাহরুখ ভক্তদের ভিড় দেখা যায়।

আরিয়ান খান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ