অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক: চলতি মাসের ৩০ তারিখে অবসরে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ২৮ অক্টোবর প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) মোহাম্মদ শফিকুল ইসলামের অনুকূলে স্থগিত করা অবসরোত্তর ছুটি ৩০ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত মঞ্জুর করা হলো।

এই সময় বিধি অনুযায়ী বিদায়ী কমিশনার অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।

উল্লেখ্য, মেয়াদ শেষে অবসরে না পাঠিয়ে গত বছর আরও এক বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

গত বছরের ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছিল।

শফিকুল ইসলাম ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পুলিশ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *