অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): নিজের ফ্ল্যাট থেকে কন্নড়ি নায়িকা সৌজন্য’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারতের বেঙ্গালুরুর শহরতলীর একটি ফ্ল্যাট থাকতেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনেত্রীর ঘর থেকে চার পাতার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি ও কন্নড় ভাষায় লেখা।

সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি।

সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ।

২৫ বছর বয়েসী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরুতে পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন প্রয়াত এ অভিনেত্রী। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সৌজন্য কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও।

আত্মহত্যা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *