অভিনয় থেকে বিরতি নেয়ার ঘোষণা দিলেন আমির খান

বিনোদন ডেস্ক: অভিনয় থেকে বিরতির ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। জানিয়েছেন, আর অভিনয় করবেন না তিনি। এখন থেকে মা এবং সন্তানদের সাথেই সময় কাটাবেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, অভিনয় করার সময় আমি জীবনের বাকি সবকিছু ভুলে যাই। ‘লাল সিং চাড্ডা’র পর ‘চ্যাম্পিয়ন্স’ নামে একটা ছবিতে অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্যও চমৎকার। মন ছুঁয়ে যাওয়ার মতো মিষ্টি গল্প। কিন্তু আমার মনে হয় এবার আমার একটা ব্রেক চাই। পরিবার, মা, সন্তানদের সাথে আমি সময় কাটাতে চাই।

তিনি আরও বলেন, ৩৫ বছর আমি একমনে অভিনয় করে গেছি। কর্মজীবনে এই প্রথম কিছুটা সময় বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সাথে কাটাতে চাই।

জীবনকে ভিন্নভাবে উপভোগ করতে চান জানিয়ে আমির খান বলেন, বছর দেড়েক আমি অভিনয় করব না। সেই সময়টার দিকে তাকিয়ে আছি। সম্পূর্ণ অন্য অভিজ্ঞতায় কাটাতে চাই।

আমির খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *