নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মানুষ এখন তার সুফল ভোগ করছে। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মাঠে সুশীল সমাজ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারাবিশ্ব যখন করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নানা ধরনের সমস্যায় জর্জরিত তখন বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে। বিএনপির নেতারা সরকারের সাফল্য দেখেও না দেখার ভান করে সমালোচনা করে যাচ্ছে। তাদের বিরোধিতা জনগণ আমলে নিচ্ছে না।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বিগত ১৫ বছর বিদ্যুৎ উৎপাদনের সফলতা দেখে না, তারা শতভাগ বিদ্যুৎতায়নের সুফল দেখে না, তারা ১৫ দিনের সাময়িক সমস্যাকে পুঁজি করতে চায় বলেই জনগণ তাদের রাজনীতিকে বর্জন করেছে।
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মাস্টার সোলায়মান চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকতা সাইফুল ইসলাম।
তাজুল ইসলাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply