অসহায়দের মাঝে ডিএনসিসি মেয়রের ত্রাণ বিতরণ

১৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): মানবিক সহায়তা হিসেবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

সোমবার ভাষানটেক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় মেয়র ৫০০ কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ১ কেজি করে লবন বিতরণ করেন।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তিনি এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।

ডিএনসিসি মেয়র বর্তমান পরিস্থিতিতে সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সালেক মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা আক্তার শিলা এবং অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম/এসকেএম