৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।
বৃস্হপতিবার মস্কো এই ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও এই দুই দেশের আরও অনেক মন্ত্রী ও সংসদ সদস্যেদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।
ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখন এই দেশ দুইটির প্রধানমন্ত্রীদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করল মস্কো।
মস্কোর এই ঘোষণাকে রাশিয়ার বিরুদ্ধে ক্যানবেরা ও ওয়েলিংটনের দেয়া নিষেধজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগে এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এএফপি জানায়, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেয়া হবে। এই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply