১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী জানান, একুশে পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক শামসুজ্জামান খান ছিলেন একাধারে লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য বিষয়ক গবেষক। তিনি তার সাহিত্যকর্ম এবং গবেষণার মধ্য দিয়ে বাংলা সাহিত্য জগতে এক বিরাট স্থান দখল করতে সক্ষম হয়েছেন। কর্মের মাধ্যমেই তিনি বাংলার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আইনমন্ত্রী/এএমএম/আরএম














Leave a Reply