আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর পদক্ষেপ

নিউজ ডেস্ক: পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা। ভবিষ্যতে পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাসহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা। যারা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এখানে যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে সবার সাথে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম ২৪ পদাতিক জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সবাই পাহাড়ে সম্প্রীতি চাই; এখানে ষড়যন্ত্রের কারণে বারবার ছন্দপতন হচ্ছে। তাই এসব ঘটনার তদন্তের জন্য আমরা কাজ শুরু করবো; যাতে রাঙ্গামাটি সম্প্রীতির শহরে পরিনত হয়। সম্প্রীতি রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *