আইসিইউতে পরিচালক কাজী হায়াৎ

৫ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): আবারও অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। গতকাল মাঝরাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।

বুধবার চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সব বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

এর আগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। অবস্থার অবনতি হওয়ার কারণে তখন ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সাথে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি। ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালিনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর।

কাজী হায়াৎ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *