৯ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক, পাবনা): পৌর আওয়ামী লীগ নেতা ছায়দার রহমান মালিথা নিহত হয়েছেন। তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে নজুর মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর কমিটির সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান খান সুমন।
নিহত ছায়দার রহমান বাঙ্গাবাড়িয়া ইউনিয়নের কাবলীপাড়া মহল্লার মৃত হারান মালিথার ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সাথে নিয়ে বসে ছিলেন ছায়দার রহমান। এসময় মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে ছায়দারকে ঘিরে ধরে। ভয়ে ছায়দারের সাথে থাকা লোকজন পালিয়ে যান। এসময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম জানান, ঘটনার সময় সবাই মসজিদে নামাজ পড়ায় ব্যস্ত ছিলেন। এই ফাঁকে দুর্বৃত্তরা ছায়দারকে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতাহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খুন/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply