আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

২ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মাঝ আকাশে একটি বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র কিথ ওয়েলচ জানিয়েছেন।

কিথ ওয়েলচ জানান, সকাল পৌনে আটটার দিকে ফোনে তাদের দুর্ঘটনার ব্যাপারে জানানো হয়। তারা গিয়ে নিচে হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর পরও হেলিকপ্টারটিতে আগুন জ্বলছিল বলে জানান তিনি।

বিমান ও হেলিকপ্টার দুইটি পৃথক প্রশিক্ষণ কেন্দ্রের বলে স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন জনসন ম্যাক্লম্যানস জানিয়েছেন।

তিনি জানান, আকাশে সংঘর্ষের পর বিমানটি নিরাপদে অবতরণ করে বলে জানা গেছে। তবে হেলিকপ্টারে থাকা দুইজন নিহত হয়েছেন।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা দুর্ঘটনায় কোনও প্রত্যক্ষর্শী ছিল কী না তা খতিয়ে দেখছে। পুলিশ দুর্ঘটনার সময়ের ভিডিও খুঁজছে বলেও জানা গেছে।

এদিকে দুর্ঘটনার ব্যাপারে প্রশিক্ষণ কেন্দ্র দুইটির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিমান দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ