নিউজ ডেস্ক: দেশের মানুষ আগুন সন্ত্রাসীদের সাথে নয়, উন্নয়ন ও শান্তির সাথে থাকবে। আগুন সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করে, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।
যারা পুলিশ হত্যা করে তাদের সাথে কোন সমঝোতা হতে পারেনা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীদের সাথে সমঝোতা করে, তাহলে দেশের ১৭ কোটি মানুষের মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিস্কার বলেছেন আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাবো না।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসাবে গড়তে চাই। আর সেজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দিবেন নাকি যিনি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করেছেন তার পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।
তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে, তাকে সমর্থন দিয়ে আবারও সরকার গঠনের সুযোগ দিতে হবে।
ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রশীদ।
খাদ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply