আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

১০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সৌদি আরব): সৌদি আরবের বাইরে আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে ভ্রমণ, বহির্গমন ও ফের প্রবেশ ভিসা এ সিদ্ধান্তের আওতায় পড়বে। আগামী ৭ জুলাই পর্যন্ত কোনোরকম ফি ছাড়াই সৌদি প্রবেশ করতে পারবেন প্রবাসীরা।

দেশটির সংবাদ সংস্থা এসপিএর বরাতে সিয়াসাত ডেইলি এমন খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে যেসব দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।

রিয়াদের স্বাস্থ্য উপমন্ত্রী ডক্টর আবদুল্লাহ আসিরি টুইটে জানিয়েছেন, সৌদি আরব শিগশিগরই হার্ড ইউমিনিটির দিকে পৌঁছাচ্ছে।  বেশিরভাগ মানুষ অতি উচ্চ ঝুঁকি থেকে এড়াতে সক্ষম।

তিনি বলেন, জুলাইয়ের শেষের দিকে অন্তত এক ডোজ হলেও ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া সম্ভব হবে।  দ্বিতীয় ডেজা তিন মাসের মধ্যে দেয়া সম্ভব হবে।

সৌদি আরব/এসকেএম