১৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে।
ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে যায়। সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসকর্মীদের।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন লাগে। ঘটনার পর পর উচ্চচাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে। তবে গ্যাস সরবরাহ বন্ধের পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন কোনও ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজিগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ করছেন।
এদিকে আগুন লাগার পর নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি এনেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply