আদালতে ট্রাম্প

৩ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল জজ আদালতের স্মরণাপন্ন হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার আদালতে গিয়ে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন তিনি। খবর: সিবিএস নিউজ।

এ বছরের শুরুতে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের প্রাণঘাতী হামলার পর ওই হামলার প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। টুইটার বিষয়টিকে তাদের অনুসৃত নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনা করেছিল।

ক্যাপিটল হিলের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহিত হয়েছিল। ট্রাম্পের সেই সময়কার ভূমিকায় ফেসবুকও তার অ্যাকাউন্ট স্থগিত করে।

ডোনাল্ড ট্রাম্প/এসকেএম     

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *