১৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। সম্প্রতি দেশটিতে পৃথক তিনটি বিস্ফোরণে এক কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত ৪ সদস্য নিহত হয়েছেন। এসব হামলায় বেসামরিক নাগরিকসহ গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।
দেশটির কুনার প্রদেশের চাপা ধারা জেলায় বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হন। একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছেন তিন পথচারী। খবর: রয়টার্স।
পুলিশের একজন মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশে একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যে ঘটনায় সাত পুলিশ গুরুতর আহত হয়েছেন।
আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিস্ফোরণ ঘটছে। যাতে সরকারি কর্মকর্তা, বিচারপতি, সাংবাদিক এবং সমাজকর্মীরা নিহত হয়েছেন।
এখনও এসব হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
দু’দশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।
বিস্ফোরণ/এসকেএম
















Leave a Reply