আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে সকালে কাজে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। খবর: রয়টার্স।
প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
গত বছর আগস্টে ফের ক্ষমতা নেয়ার পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এ ধরণের বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
এ মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।
আফগানিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply