আফগানিস্তানে মসজিদে বোমা হামলা

২৩ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের কাছের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বোমা হামলার বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, কুন্দুজের ইমাম শাহিব জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। বিস্ফোরণে আরও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আমরা এই অপরাধের নিন্দা এবং শোকাহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

এর এক দিন আগে গত বৃহস্পতিবার মাজার-ই-শরিফে শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও আরও ৮৭ জন আহত হন। একই দিনে কুন্দুজে আরেক হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হন। বৃহস্পতিবার দুই হামলাসহ সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, তাদের সাবেক নেতা ও মুখপাত্র হত্যার প্রতিশোধ নিতে চলমান অভিযানের আওতায় এসব হামলা চালানো হচ্ছে।

বোমা বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *