আফগানিস্তানে মার্কিন মিশন সমাপ্তির ঘোষণা বাইডেনের

০৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন বাইডেন। খবর: এএফপি।

বাইডেন বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী তার লক্ষ্য অর্জন করেছে। আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। আল-কায়েদাকে দুর্বল করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আরও হামলা চালানোর বিষয়টি প্রতিহত করা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল আল-কায়েদা। সেই হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের (ওয়ার অন টেরর) নামে যুক্তরাষ্ট্র প্রায় ২০ বছর আগে আফগানিস্তানে সামরিক অভিযানে যায়। এই যুদ্ধে সফলতার দাবি করছে যুক্তরাষ্ট্র। তাই আফগান যুদ্ধের সমাপ্তি টানছে দেশটি।

যুক্তরাষ্ট্র/এসকেএম