আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত

১১ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।

মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, প্রশিক্ষণ চলাকালে কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দাবি করেন এনায়েতুল্লাহ।

গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয়। তারপর অনেকটা তাড়াহুড়া করে ৩০ আগস্ট মধ্যরাতে আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনারা। আফগানিস্তান ছাড়ার সময় যুক্তরাষ্ট্র অনেক সরঞ্জাম ফেলে যায়।

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান বেশ কিছু মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নেয়।

তালেবান যেসব মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার মধ্যে কতগুলো এখন সচল, তা স্পষ্ট নয়।

আফগানিস্তান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *