১৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে আফগান সরকারের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে তাজিকিস্তান চলে গেছেন। তবে আফগান প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।
এদিকে আশরাফ গনিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন দেশটির শান্তি প্রক্রিয়ার সাথে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ। একই সাথে বর্তমান পরিস্থিতির জন্য তিনি গনিকে দায়ী করেন।
তিনি আরও বলেন, আল্লাহ’র কাছে তাকে জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply