আফগান সামরিক বিমান বিধ্বস্ত

১৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের সামরিক বাহিনীর একটি বিমান উজবেকিস্তানে বিধ্বস্ত হয়েছে। তবে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

সোমবার উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র বাকরম জুলফিকারভ বার্তা সংস্থা এএফপিকে জানান, আফগানিস্তানের বিমানটি অবৈধভাবে উজবেকিস্তানের সীমান্ত অতিক্রম করছিল। এই দুর্ঘটনা তদন্ত উজবেকিস্তান সরকার তদন্ত কমিটি গঠন করেছে।

দেশটির দক্ষিণ প্রদেশের সুরকান্দ্রোয়োতে দুর্ঘটনা কবলিত বিমানে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য মেলেনি।

বিমান বিধ্বস্ত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *