৩০ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তান সীমান্তে গত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সীমান্তের তাজিকিস্তান অংশে চালানও এই মহড়ায় প্রায় ৫০০ রুশ সেনা অংশ নিচ্ছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ নিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো চলতি মাসেই আফগান সীমান্তের কাছে তৃতীয় দফা সামরিক মহড়া চালাল। আফগানিস্তান যখন তালেবানের সরকার গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তখন এ মহড়া শুরু হলো।
রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, কাবুলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় মস্কো। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুব সতর্কতার সাথে পর্যালোচনা করা হবে।
সামরিক মহড়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply