১৯ মে ২০২২ (নিউজ ডেস্ক): বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। লন্ডনের
একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একুশের গানের অমর স্রষ্টা আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি ৮৮ বছর বয়সে মারা যান।
আবদুল গাফফার চৌধুরী সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক হিসেবে সমান জনপ্রিয় ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মাণ করেছেন চলচ্চিত্র।
আবদুল গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য ১৯৭৪ সালে লন্ডনে যান। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তিনি দেশে না ফিরে প্রবাস জীবন বেছে নেন।
তিনি স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
শোক সংবাদ/এএমএম/কিউটি
আরও সংবাদ পড়তে: http://artnewsbd.com















Leave a Reply