৩০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কাজ পাগল মানুষ ছিলেন।
শনিবার দুপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এমন কাজ পাগল মানুষ কমই দেখেছি। কাজ আর পড়াশোনায় ডুবে থাকতেন সকাল থেকে রাত পর্যন্ত। সচিবালয় বন্ধের দিনেও দেখা যেত আবুল মাল আবদুল মুহিতের অফিসে আলো জ্বলছে।
ওবায়দুল কাদের বলেন, তিনি অর্থনীতিবিদ হিসেবেও সফল, অর্থমন্ত্রী হিসেবেও সফল। সবচেয়ে বড় কথা দেশের রাজনীতিতে সৎ মানুষ খুব বেশি নেই। তিনি শতভাগ সৎ ছিলেন।
আরও পড়ুন: আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন
এ সময়ে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও নূরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, ত্রাণ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের/এসকেএম/রমু
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply