আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

১১ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। এতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়ে দেশটি। খবর: বিবিসি।

ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, পূর্ব সাগরে উত্তর কোরিয়ার সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আমাদের সেনাবাহিনী নিশ্চিত করেছে।

এর আগে গত ১ জানুয়ারি ক্ষমতাগ্রহণের ১০ বছর উপলক্ষে দেয়া বক্তৃতায় পারমাণবিক অস্ত্রের চেয়ে তার দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু এর মাত্র চার দিন পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দেশটি দাবি করে, ক্ষেপণাস্ত্রটি ছিল ‘হাইপারসনিক’।

সোমবার জাতিসংঘে ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও আলবেনিয়াকে সাথে নিয়ে উত্তর কোরিয়ার সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর পর দিনই আবার কোরীয় উপকূলের দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদ এলো।

উত্তর কোরিয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *