২ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): জমে উঠেছে নাটক। নাটক মঞ্চায়ন হচ্ছে নন্দীগ্রামকে ঘিরে। যেই নন্দীগ্রামে একদিন পতন হয়েছিল লালকেল্লার, সেই এলাকাতেই মমতা ব্যানার্জী দেখছেন মুদ্রার আরেক পিঠ। তাই সব শক্তি নিয়ে মাঠে নেমেছেন নির্বাচনী ফল উল্টে দিতে। সম্ভাবনা জাগিয়েছেন আবারও ব্যালট গুনবার।
বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের দূর্গে শক্ত আচড় কাটতে দেয়নি কেন্দ্রের পরাক্রমশালী বিজেপিকে। তৃণমূল ঘোষণার অপেক্ষায় আছে নিজেদের বিশাল জয়ের। পরাজয় মেনে ইতোমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা রাজনাথ সিং-সহ অন্যান্য নেতারাও।
তবে নন্দীগ্রাম নিয়ে অস্বস্তিতে আছেন স্বয়ং মমতা ব্যানার্জী। নিজের একসময়ের অনুগত শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৬২২ ভোটের পরাজয়ের ঘোষণা তিনি মানতে পারছেন না। হুংকার দিয়ে বলেছেন, প্রয়োজনে আদালতে যাবেন।
এমন অবস্থায় বাংলার মুখ্য নির্বাচনী কর্তা আরিজ আফতাব বলেছেন, নন্দীগ্রামের ভোট আবারও গণনা হতে পারে। তবে তিনি যোগ করতে ভোলেননি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা।
আবার গণনা/আরএম/রমু
















Leave a Reply