১৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মনোরঞ্জন হাজংয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে সমাবেশ হয়েছে। দাবি করা হয়েছে বিচার ব্যবস্থাকে সব মানুষের জন্য উন্মুক্ত করার।
রোববার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ এ সমাবেশেরে আয়োজন করে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবাইয়েত ফেরদৌস মুক্তি বলেন, ১৭ দিন আগে সংঘটিত ভয়ংকর ঘটনাটি প্রমাণ করে বাংলাদেশ সব মানুষের নয়। রাষ্ট্র যদি সবার হতো তাহলে দুর্ঘটনার শিকার হওয়ার পর থানায় মামলা নেয়া হতো।
মনোরঞ্জন হাজংয়ের ঘটনাটিকে ‘হত্যা প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, স্বাধীনতার ৫০ বছরেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়নি। বিচার পেতে হলে জনগণকে জাগতে হবে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হন বিজিবি’র সাবেক সদস্য মনোরঞ্জন হাজং। পরে তার অস্ত্রোপচার করে ডান পা বাদ দেয়া হয়। বাবার এ দুর্ঘটনায় জন্য পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেয়া হয়। এ নিয়ে সমালোচনা মুখে দুই সপ্তাহ পর ১৬ ডিসেম্বর মামলা নিতে বাধ্য হয় বনানী থানা পুলিশ। মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়।
সমাবেশ/এসকেএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply