আমরা কারও সাথে যুদ্ধে জড়াতে চাই না

নিউজ ডেস্ক: মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ। আমাদের সাথে তাদের এ নিয়ে কোন বিরোধ নেই। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মিয়ানমারে ৫৪টা এথনিক কমিউনিটি আছে। বিভিন্ন জায়গা তারা অলরেডি দখল করে নিয়েছে। তাদের সেনাবাহিনীর সাথে অন্য গোষ্ঠীর এটা কনফ্লিক্ট। আমাদের সাথে তাদের (মিয়ানমার) কোনও বিরোধ নেই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারও সাথে যুদ্ধে জড়াতে চাই না। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আমাদের সিদ্ধান্ত আছে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোন বিষয় আসে তাহলে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক ফোরাম আছে। জাতিসংঘ যেহেতু আছে তাদেরও একটা ভূমিকা থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ কনফ্লিক্ট সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। তাদের গোলা, মর্টার সেল ছিটকে পড়ছে আমাদের এখানে। আমাদের দেশের দুজন নাগরিক মারা গেছে।

তিনি বলেন, মিয়ানমারে ৫৪টা নৃতাত্ত্বিকগোষ্ঠী আছে। বিভিন্ন জায়গা তারা এরই মধ্যে দখল করে নিয়েছে। এটা তাদের সেনাবাহিনীর সাথে অন্য গোষ্ঠীর বিরোধের বিষয়। আমাদের সাথে তাদের (মিয়ানমার) কোনও বিরোধ নেই।

ওবায়দুল কাদের/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *