আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১ ডিসেম্বর ২০২‌১ (বিনোদান ডেস্ক): প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভোপালের একটি আদালত।

সোমবার ভোপালের জেলা ও দায়রা আদালত ৩২ কোটি ২৫ লাখ রুপির চেক জালিয়াতির মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

জানা যায়, ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করা হয়। পরবর্তী শুনানির তারিখ দেয়া হয়েছে ৪ ডিসেম্বর। সেদিন আদালতে আমিশাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আইনজীবী রবি পন্থ জানান, সিনেমা বানানোর জন্য তাদের কাছ থেকে ৩২ কোটি ২৫ লাখ টাকা ধার করে আমিশা ও তার সংস্থা। এই সূত্র ধরে আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেয়া হলে দুটি চেকই বাউন্স করে।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চেক জালিয়োতির ঘটনায় এর আগেও আইনি সমস্যায় পড়েছিলেন আমিশ। ২০১৯ সালে রাঁচির একটি আদালত চেক বাউন্স এবং প্রতারণার মামলায় আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

আমিশা প্যাটেল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ