২৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল মোহনবাগানের পরিচালক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলী। মোহনবাগান দলের মালিক আরপিএসজি গ্রুপ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌকে কিনে নেয়ার দুই দিন পর এ সিদ্ধান্ত জানালেন সৌরভ।
বুধবার রাতে ভারতীয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে আমি ইস্তফা দিয়েছি।
২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পান সৌরভ গাঙ্গুলী। এর পাশাপাশি মোহনবাগানের পরিচালকের দায়িত্বও পালন করছিলেন। কিন্তু মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েনকার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ কয়েক দিন আগে নিলামে আইপিএলের নতুন যুক্ত হওয়া দল লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। এতে সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
কারণ, বিসিসিআইয়ের সভাপতি হয়ে আইপিএলের কোনও দলের মালিকানা আছে, এমন কোনও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না সৌরভ গাঙ্গুলী। এ গুঞ্জন উঠতে না উঠতেই মোহনবাগানের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
মোহনবাগানের পরিচালক পদ থেকে সরে যাওয়ায় এ বিষয়ে ওঠা অভিযোগ অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন ঘনিষ্ঠজনেরা।
এর আগেও সৌরভের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে তিনি একই সাতে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও পরামর্শক ছিলেন। এ ঘটনা তখন বেশ আলোচনার জন্ম দেয়।
সৌরভ গাঙ্গুলী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply