আরও দুই মামলায় জামিন পেলেন আমির খসরু

নিউজ ডেস্ক: রাজধানীর রমনা ও পল্টন থানার আরও দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে মোট আট মামলায় জামিন পেলেন বিএনপির এই সিনিয়র নেতা।

আরও দুই মামলায় জামিন না হওয়ায় এখনই কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। পল্টন ও রমনা থানার বাকি দুই মামলায় অধিকতর জামিন শুনানি ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ দিন ধার্য করেন। এ দিন রমনা থানার দুই ও পল্টন মডেল থানার দুই মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে আরও চার মামলায় শুনানির জন্য রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য করেন আদালত।

তারও আগে গত বুধবার (১৭ জানুয়ারি) পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, ২৮ অক্টোবরের ঘটনায় আমির খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজন্য অপর আট মামলায় গ্রেফতার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।

গত ২ নভেম্বর দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গত ৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমির খসরু/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *