২৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সাথে শান্তি আলোচনায় বসবেন তারা।
ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। খবর: বিবিসি।
তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা।
এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনও অগ্রগতি হয়নি।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply