
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স
১০ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে বামপন্থীরা। কর্মসূচির অংশ হিসেবে ডাক আসছে হরতালের। থাকছে তৃণমূলে নানাম কর্মসূচি।
বুধবার রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স
জানিয়েছেন, আগামী ২৮ মার্চ দেশজুড়ে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হবে।
আর্ট নিউজকে তিনি জানান, শুক্রবার অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে এ কর্মসূচির আওয়াজ তোলা হবে।
প্রিন্স বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। বন্ধ করতে হবে এসব অরাজকতা। আর সে কারণেই গণতান্ত্রিক বামজোট হরতাল কর্মসূচি পালন করবে।
সিপিবি সাধারণ সম্পাদক মনে করেন, নিজেদের স্বার্থেই জনগণ হরতালকে স্বাগত জানাবে।
হরতাল/টিটি/আরএম
আরও খবর পড়তে: www.artnewsbd.com
Facebook id: ARTNews Bd
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews Bd
















Leave a Reply