আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলা

৩১ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি।

বৃহস্পতিবার গায়ক আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মামলা প্রসঙ্গে একটি লেখা পোস্ট করে তিনি জানান, বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনও মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী, তবে জয় নিশ্চিত ইনশা আল্লাহ।

এ বিষয়ে আসিফ গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়ে ডিটেইলস কিছুই জানি না। শুনেছি মামলা ন্যান্সি করেছেন। সবকিছু হাতে পেলে আইনিভাবে মোকাবিলা করব, কারণ বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *