ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখল করল রাশিয়া

২৪ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রুশ সেনারা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের দখল নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোসিয়া টোয়েন্টিফোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

খারকিভের ইজিয়াম শহর ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে পূর্ব ডনবাসের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে।

এছাড়াও শহরটি খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনও আছে।

ইজিয়াম শহরের দখল নেয়ার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, রাশিয়ার সেনাবাহিনীর বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ২৪ মার্চ সকালে সেনাবাহিনীর একটি ইউনিট খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরটির দখল নিয়ে এখনও রাশিয়ানদের সাথে লড়াই হচ্ছে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *