ইউক্রেনের তিন ভাগেরও বেশি জ্বালানি খাত ধ্বংস হয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক: রুশদের চালানো মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের তিন ভাগেরও বেশি জ্বালানি খাত ধ্বংস হয়ে গেছে। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

মঙ্গলবার জার্মানির বার্লিনে একটি কনফারেন্সে তিনি এ কথা জানান। কনফারেন্সের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। দ্য গার্ডিয়ান

ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংক জানিয়েছে ইউক্রেনকে পুনর্গঠন করতে প্রথম ধাপে ১৭ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে এ অর্থের এক কানাকড়িও এখনও পায়নি ইউক্রেন।

মঙ্গলবার জার্মানির প্রেসিডেন্ট আকস্মিক ইউক্রেন সফরে যান। এর মাঝেই ইউক্রেনকে পুনর্গঠন করা নিয়ে আলোচনায় বসে ইউরোপের নেতারা।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবার জার্মান প্রেসিডেন্ট ইউক্রেন সফরে আসলেন। প্রথমবার যখন তিনি ইউক্রেনে আসতে চেয়েছিলেন তখন তার সফরে আপত্তি জানায় ইউক্রেন। এরপর দ্বিতীয়বার তারিখ নির্ধারণ করেও নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি তিনি। তবে তৃতীয়বারের চেষ্টায় জেলেনস্কির সাথে দেখা করতে কিয়েভে আসতে সমর্থ হয়েছেন তিনি।

যুক্তরাজ্য/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *