ইউক্রেনের মধ্যাঞ্চলে দুই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): সামরিক আগ্রাসনের ৩৮তম দিনে শনিবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলে দুটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

শনিবার ভোর থেকে পলটাভা ও ক্রেমেনচুক শহরের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে রাশিয়া। খবর: আরব নিউজ।

রাজধানী কিয়েভের পশ্চিম দিকে অবস্থিত পলটাভা শহরের মেয়র দিমিত্রি লুনিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক স্ট্যাটাসে বলেন, শুক্রবার দিবাগত রাত থেকেই রুশ হামলা শুরু হয়েছে আমাদের শহরে। আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলের আরেক শহর ক্রেমেনচুকেও শনিবার ভোর থেকে হামলা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত শহর দুটিতে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ৩৮ দিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে এ হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *