ইউক্রেনের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি রাশিয়ার

২৩ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তারা আরও দাবি করেছে, একই সময় তিনটি এমআই-৮ হেলিকপ্টার ধ্বংস করেছে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের দেয়া সবশেষ তথ্যে এই দাবি করেছে। খবর: বিবিসি।

তবে রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হলেও এ নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে বড় ধরনের কোনও সাফল্য পায়নি রাশিয়ার সেনারা।

ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, রাশিয়া ইউক্রেনের পশ্চিম দিকে ও দোনবাসে বিপুল পরিমাণ সেনা জড়ো করেছে। কিন্তু এতো বড় বাহিনী নিয়েও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্য তারা পায়নি।

তাছাড়া ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়া এখনও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে পারেনি।

তবে রাশিয়া শনিবার যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার যে দাবি করেছে সেটি যদি সঠিক হয় তাহলে এটি হবে ইউক্রেনের জন্য বড় ধরনের ক্ষতি।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ