ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ডিনিপ্রো শহরের একটি হাসপাতালে রুশ হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ কমপক্ষে ৩১ জন।

শুক্রবার রাশিয়ার মিসাইল হামলায় হাসপাতালে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। খবর: রয়টার্স।

হাসপাতালের হামলাকে রাশিয়ার যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত তিনতলা একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ পর্যন্ত ইউক্রেনের হাসপাতালগুলোতে ৯ শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ