৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনে হামলার দেড় মাস পর যুদ্ধের কৌশল বদলাচ্ছে রাশিয়া। এরই অংশ হিসেবে ইউক্রেনে অভিযানের নেতৃত্বে থাকা সেনা কমান্ডারকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত নতুন জেনারেলের সিরিয়া যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে।
একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে।
বিবিসি জানায়, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক এলাকার কমান্ডার, জেনারেল আলেক্সান্ডার ভরনিকভকে ইউক্রেনে অভিযান চালানোর দায়িত্ব দেয়া হয়েছে। জেনারেল আলেক্সান্ডারের রাশিয়ার হয়ে সিরিয়ায় অভিযান চালানোর অনেক অভিজ্ঞতা রয়েছে। তাকে দায়িত্ব দেয়ায় ইউক্রেন অভিযানের নির্দেশনা ও নিয়ন্ত্রণে পরিবর্তন আসার সম্ভাবনা আছে।
রুশ বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে আরও ভালোভাবে সমন্বয় করার জন্য দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর আগে এসব ইউনিট আলাদাভাবে অভিযান পরিচালনা করছিল।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন। প্রায় ৪৪ দিন পার হয়েছে। কিন্তু দীর্ঘ সময়েও বড় কোনও শহর দখলে নিতে পারেনি রুশ বাহিনী। শুধু পূর্ব ইউক্রেনের স্বঘোষিত অঞ্চল দনবাসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply