ইউক্রেন যুদ্ধে বিবিসির সাবেক সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির ইউক্রেন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো যুদ্ধের সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন। খবর: বিবিসি।

যোগাযোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম প্রশিক্ষক হিসেবে কাজ করা ছাড়াও পরে সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি। বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

তার ঘনিষ্ঠরা বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধু-বান্ধব, বিবিসির সাবেক সহকর্মীরাসহ ইউক্রেনের গণমাধ্যমগুলোও।

সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেনের লুহানস্কের বাসিন্দা।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসির ইউক্রেন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিয়েভ থেকে সম্প্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *