ইউরোপসহ সারা বিশ্বে আম বাজারজাত করতে কাজ করছে সরকার

৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বর্তমান সরকার রপ্তানীকে বহুমুখী করে বৈদেশিক আয় বাড়াতে বাংলাদেশের আমকে ইউরোপসহ বিশ্ববাজারে নিয়ে যেতে কাজ করছে। এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানীকে বহুমুখী করার লক্ষ্যে আম উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের মাধ্যমে আমাদের আম যেমন বিদেশে জনপ্রিয় হবে তেমনি রপ্তানী আয় বৃদ্ধিরও ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।

নেদারল্যান্ডসের আলমেয়ারে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দিবস উপলক্ষ্যে তৈরি বাংলাদেশ প্যাভেলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর এক্সিবিশনের মূল স্টেজে ‘সেলিব্রেটিং বাংলাদেশ: ট্রান্সফরমিং এগ্রিকালচার’ শীর্ষক দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সাথে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, এক্সপোর কমিশনার জেনারেল স্যানেম্যারি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, অতিরিক্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেহানা ইয়াসমিন, বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানিকারকদের প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *