৩১ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
পাইপ লাইন পরিচালনকারী প্রতিষ্ঠান এন্তসোগ বিষয়টি নিশ্চিত করেছে। খবর: আল জাজিরা।
রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় ইউরোপে মন্দা দেখা দেয়া এবং অঞ্চলটির ধনী কিছু দেশে গ্যাসের রেশনিং ব্যবস্থা চালু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম জানায় তারা তিনদিনের জন্য নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস পাঠানো বন্ধ করে দেবে। ৩১ আগস্ট থেক ৩ সেপ্টেম্বর পর্যন্ত লাইনে রক্ষণাবেক্ষণ চালানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছিল তারা। যদিও এ সময়টায় কোনও ধরনের রক্ষণাবেক্ষণ কাজ চালানোর কথা ছিল না।
আর গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে ইলেকট্রিসিটির বাজারে আরও সমস্যা দেখা দেয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যেই এ বাজার দুরঅবস্থার মধ্যে আছে।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply