ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

১১ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রক্ষণাবেক্ষেণকাজের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত স্থগিত করে দিয়েছে রাশিয়া। নর্ড স্ট্রিম বাল্টিক সি পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ হতো। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন।

সোমবার রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেনেন্স) কাজ চলছে। এই কাজ চলবে ১০ দিন। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরটির খবরে বলা হয়, গত মাসে, রাশিয়ান এনার্জি জায়ান্ট কানাডা থেকে একটি মেরামতকৃত টারবাইন সময়মতো ফেরত দিতে ব্যর্থ হয়। এ কারণে অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পাইপের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমানো হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে নর্ড স্ট্রিমের মাধ্যমে সরবরাহে রক্ষণাবেক্ষণ-সম্পর্কিত গ্যাসের ঘাটতি ইউক্রেন বা পোল্যান্ডের মাধ্যমে পূরণ করা হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না।

রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এ প্রকল্প।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ