ইতালিতে তুষারধসে দুই পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে তুষারধসে মৃত্যু হলো দুই পর্যটকের। আল্পস পর্বত থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় দুপুরে পিডমন্ট অঞ্চলের ফরমাজা উপত্যকায় হঠাৎ শুরু হয় প্রবল তুষারপাত। ঝড়ের মধ্যে দুই হাইকারকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাদের খোঁজ শুরু করে রেসকিউ গ্রুপ সিএনএসএএস। তীব্র বাতাসে পায়ে হেঁটে ঐ স্থানে পৌঁছানো রেসকিউ গ্রগাপ। পরে হেলিকপ্টারযোগে উপত্যকায় যায় উদ্ধার কর্মীরা।

এরপর প্রশিক্ষিত কুকুরের সহায়তায় খুঁজে পাওয়া যায় দুই পর্যটকের মরদেহ। বাতাসের তোড়ে একজন পড়ে ছিলেন হিম শীতল লেকে। আরেকজনের মরদেহ চাপা পড়েছিল তুষারের স্তূপের নীচে। এখনও প্রকাশ করা হয়নি দুই পর্যটকের নাম ও পরিচয়।

তুষারঝড়/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ