ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

০৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। উড্ডয়নের চার মিনিট পর নিয়ন্ত্রন কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।

আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।

জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৫৬জন আরোহীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

ইন্দোনেশিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *