নিউজ ডেস্ক: সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার একদিন পরই তোশাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিবিসি জানিয়েছে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ, ব্যক্তিগত লাভের জন্য বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছিলেন তারা।
এর আগে, মঙ্গলবার ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। যদিও ইমরান খান বরাবরই বলে আসছেন, তার বিরুদ্ধে করা অসংখ্য মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২২ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে ইতোমধ্যেই তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান।
ইমরান খান/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply